এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক (লিংক রোড) অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার (২ নভেম্বর) দুপুরে শ্রমিকরা সড়কে অবস্থান নিলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, ফলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার কুতুবআইল কাঠেরপুল এলাকায় বিভিন্ন কারখানার শ্রমিকরা জড়ো হতে শুরু করেন। পরে দুপুর ১২টার দিকে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে এসে অবস্থান নেন এবং যান চলাচল আটকে দেন।
আন্দোলনে ফতুল্লার মেট্রো নিটিং, পলমল গার্মেন্টস, আবির ফ্যাশন ও আজাদ-রিফাত ডাইংসহ আশপাশের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা অংশ নেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক নেতা জানান, নিত্যপণ্যের বাড়তি মূল্যের সঙ্গে সংগতি রেখে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে এসেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এ আন্দোলন চলবে।
খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, সড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে এবং যান চলাচল স্বাভাবিক করার জোর চেষ্টা চালানো হচ্ছে।
অক্টোবর ৩১, ২০২৬
আগস্ট ৩০, ২০২৬
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
জাতীয় | ২ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ২ নভেম্বর, ২০২৬
রাজধানী | ২ নভেম্বর, ২০২৬
রাজনীতি | ২ নভেম্বর, ২০২৬
রাজনীতি | ২ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।