আলিম ফলাফলে মাদরাসা বোর্ডে দেশসেরা তা’মীরুল মিল্লাত

অনলাইন ডেস্কঃ
৩১ অক্টোবর, ২০২৬ ৬:৩২ পিএম
শেয়ার করুন:
আলিম ফলাফলে মাদরাসা বোর্ডে দেশসেরা তা’মীরুল মিল্লাত

এইচএসসি ও সমমানের আলিম পরীক্ষার ফলাফলে আবারও দেশসেরা সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা। প্রতিষ্ঠানটি থেকে এ বছর ১ হাজার ৪০৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১ হাজার ৪০৩ জন। পাসের হার দাঁড়িয়েছে ৯৯ দশমিক ৭১ শতাংশ। এছাড়া সর্বোচ্চ গ্রেড জিপিএ-৫ পেয়েছে ৪৬৪ জন শিক্ষার্থী।

শনিবার প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডে এ বছর সার্বিক পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ। বোর্ডের গড় ফলাফলে পরীক্ষার্থীদের একটি বড় অংশ অকৃতকার্য হলেও তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা বরাবরের মতো তাদের অনন্য অবস্থান ধরে রেখেছে। 

গাজীপুর জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তুলনায় এই মাদ্রাসার ফলাফল ছিল বিশেষভাবে লক্ষণীয়। যেখানে বোর্ডজুড়ে সার্বিক পাসের হার এবং জিপিএ-৫ এর সংখ্যা কিছুটা কমেছে, সেখানে প্রতিষ্ঠানটির ৪৬৪ জন শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জন এবং প্রায় শতভাগ পাসের রেকর্ড পুরো দেশেই প্রশংসা কুড়িয়েছে।

শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা এবং কঠোর নিয়মানুবর্তিতার কারণেই এমন সাফল্য ধরে রাখা সম্ভব হয়েছে বলে মনে করছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।