এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
চিকিৎসাবিজ্ঞানের শিক্ষা ও গবেষণার কল্যাণে নিজের মরদেহ দান করে মানবসেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন রাজবাড়ীর প্রথম নারী আইনজীবী দেবাহুতি চক্রবর্তী।
শনিবার (৩১ অক্টোবর) তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী পরিবারের সদস্যরা দেবাহুতি চক্রবর্তীর স্বাক্ষরিত দেহদানসংক্রান্ত দলিলসহ মরদেহটি ফরিদপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশন হাসপাতালের কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। মরদেহটি গ্রহণ করেন হাসপাতালের আহ্বায়ক অধ্যাপক ডা. মো. মোস্তাফিজুর রহমান শামীম।
এ সময় ফরিদপুর ডায়াবেটিস মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম, উপাধ্যক্ষ ডা. মনোয়ার আহমেদসহ প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ এবং দেবাহুতি চক্রবর্তীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
হস্তান্তর অনুষ্ঠানে বক্তারা বলেন, দেবাহুতি চক্রবর্তীর এই মহৎ সিদ্ধান্ত মানবসেবার এক বিরল ও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। নিজের জীবনাবসানের পরও চিকিৎসাবিজ্ঞানের উৎকর্ষে নিজেকে উৎসর্গ করার এই সাহসী উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে মানবকল্যাণে অনুপ্রাণিত করবে এবং মেডিকেল শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
শিক্ষা | ৩১ অক্টোবর, ২০২৬
শিক্ষা | ৩১ অক্টোবর, ২০২৬
ক্রিকেট | ৩১ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৩১ অক্টোবর, ২০২৬
ক্রিকেট | ৩১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।