এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাদারীপুরের কালকিনিতে এক মানসিক ভারসাম্যহীন নারী কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। শুক্রবার সকালে উপজেলার ভূরঘাটা মজিদবাড়ি বড় ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জহুরা (৩০) নামে ওই নারী দীর্ঘদিন ধরে ভুরঘাটা, কালকিনি ও গোপালপুর হাট-বাজার এলাকায় ভিক্ষা করে জীবনযাপন করতেন। সন্তানসম্ভবা হওয়ার পরও তিনি প্রতিদিন বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন এবং রাত কাটাতেন বাজারের দোকানের শাটারের পাশে।
পরে স্থানীয় সামাজিক সংগঠন “কালকিনি ব্লাড ডোনেশন সোসাইটি”-র সদস্যরা মা ও নবজাতককে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
বর্তমানে মা ও নবজাতক দুজনেই সুস্থ রয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, প্রায় এক মাস ধরে ওই নারী সোহেল মার্কেট এলাকায় রাত যাপন করতেন। অনেক সময় গভীর রাতেও তিনি দোকানদারদের কাছে খাবার ও কয়েল কিনে দেওয়ার অনুরোধ করতেন। স্থানীয়রা সামর্থ্য অনুযায়ী তাকে সহযোগিতা করেছেন।
এ ঘটনায় এলাকায় মানবিক সহমর্মিতার এক অনন্য দৃষ্টান্ত সৃষ্টি হয়েছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৮ আগস্ট, ২০২৬
বরিশাল | ২৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৭ আগস্ট, ২০২৬
বান্দরবান | ২৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।