এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের বোয়ালমারীতে চলন্ত ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে এক কিশোর (১৫) নিহত হয়েছে। এ ঘটনায় অপর এক কিশোর গুরুতর আহত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে ভাটিয়াপাড়া-রাজবাড়ী রেলপথের বোয়ালমারী উপজেলার চতুল উচ্চ বিদ্যালয়ের কাছাকাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভাটিয়াপাড়া থেকে রাজবাড়ীগামী একটি লোকাল ট্রেনের ছাদে চড়ে ওই দুই কিশোর ভ্রমণ করছিল। ট্রেনটি চতুল উচ্চ বিদ্যালয়ের কাছে পৌঁছালে তারা গাছের ডালের সঙ্গে ধাক্কা খেয়ে ট্রেনের দুই বগির সংযোগস্থলের মাঝখানে পড়ে যায়। এতে ট্রেনের চাকায় কাটা পড়ে ও থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই এক কিশোরের মৃত্যু হয়।
এদিকে ট্রেনের নিচে পড়ে গুরুতর আহত হওয়া অপর কিশোরকে ট্রেন চলে যাওয়ার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার করেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রশিদ জানান, "দুর্ঘটনার বিষয়টি তাৎক্ষণিকভাবে রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানাকে জানানো হয়েছে। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধারসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।"
জুলাই ৬, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।