এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্ত সাত্তার ফরিয়াকে (৬০) কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে তিনি আদালতে আত্মসমর্পণ করলে বিজ্ঞ বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে ভুক্তভোগী শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত সাত্তার ফরিয়ার বিরুদ্ধে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করা হয়। অভিযুক্ত সাত্তার ফরিয়া উপজেলার উত্তর শিহিপাশা এলাকার আলেক ফরিয়ার ছেলে। তিনি ভুক্তভোগী শিশুটির প্রতিবেশী এক চাচাতো ভাইয়ের শ্বশুর বলে জানা গেছে।
মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি উপজেলার নগরবাড়ী এলাকার দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। ২০১৭ সালে তার বাবা মনির সরদার মারা যাওয়ার পর মা ফাতেমা বেগম অনেক কষ্টে মেয়েকে নিয়ে সংসার ও পড়াশোনা চালিয়ে আসছিলেন। অভিযুক্ত সাত্তার ফরিয়ার মেয়ের বিয়ে শিশুটির প্রতিবেশী এক বাড়িতে হওয়ার সুবাদে তিনি প্রায়ই সেখানে যাতায়াত করতেন। এ সুযোগে তিনি বিভিন্ন সময় শিশুটিকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
গত বুধবার (৫ আগস্ট) দুপুর আনুমানিক ১২টার দিকে শিশুটির মা বয়স্ক ভাতার আবেদন করতে আগৈলঝাড়া বাজারে যান। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে সাত্তার ফরিয়া ঘরে প্রবেশ করে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরবর্তীতে বিষয়টি শিশুটি তার মাকে জানালে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান এবং পরে থানায় মামলা দায়ের করেন।
ভুক্তভোগীর মা ফাতেমা বেগম বলেন, “আমার মেয়েটির বয়স মাত্র ৯ বছর। তার বাবা অনেক আগেই মারা গেছেন। অনেক কষ্টে মেয়েটাকে পড়াশোনা করাচ্ছি। আমি চাই, আমার অবুঝ মেয়ের সঙ্গে যে অন্যায় হয়েছে তার সুষ্ঠু বিচার হোক এবং অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি হোক।”
অভিযুক্তের জামাতা ও প্রতিবেশী আব্দুর রহমান বলেন, “অপরাধী যে-ই হোক, তার উপযুক্ত শাস্তি হওয়া উচিত। তিনি আমার শ্বশুর হলেও এ ধরনের অপরাধের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া যায় না। আমি প্রশাসনের কাছে তার সর্বোচ্চ শাস্তির দাবি জানাই।”
এদিকে এই জঘন্য ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মার্চ ১২, ২০২৬
ফেব্রু ১৭, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।