এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সাহিত্য ও সংস্কৃতিচর্চার মাধ্যমে মানবিক মূল্যবোধের বিকাশ এবং সৃজনশীল সমাজ বিনির্মাণের প্রত্যয় নিয়ে ‘দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদ’ বরিশাল বিভাগের আওতাধীন গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে। গত ২৬ আগস্ট আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়।
সাহিত্য সমাজের অসঙ্গতি দূর করে মানুষকে নতুন স্বপ্ন ও সম্ভাবনার পথ দেখায়—এমন বিশ্বাসকে ধারণ করে গঠিত এই নতুন কমিটি স্থানীয় সাহিত্যপ্রেমীদের মাঝে ব্যাপক উদ্দীপনা তৈরি করেছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন, এই কমিটির মাধ্যমে গৌরনদীতে সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. পলাশ তালুকদার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আবদুস ছালেক মামুন।
কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন:
উপদেষ্টা পরিষদ: জহুরুল ইসলাম জহির, সিকদার রেজাউল করিম, মো. অলিউল্লাহ, সিনথিয়া ঘরামী ও আ. মতিন ফরাজী।
সহ-সভাপতি: ডা. আবুল হাসান আকন, ফাতেমা জামাত চাঁদনী, ঝর্ণা রানী দাস ও চায়না দেবনাথ।
সহ-সাধারণ সম্পাদক: শ্রীকৃষ্ণ।
সাহিত্য সম্পাদক: সৈয়দ মাজহারুল ইসলাম (রুবেল)।
সহ-সাহিত্য সম্পাদক: আ. ওয়াহিদ মাসুম।
প্রচার সম্পাদক: সোহরাব শরীফ।
দপ্তর সম্পাদক: বিনয় দাস।
কার্যনির্বাহী সদস্য: মো. নজরুল ইসলাম, আমিন মোল্লা, ডলি রানী বনিক, ইমরানত হাসান মুন্নী ও সুমন সরদার।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, পারস্পরিক সৌহার্দ্য, সৃজনশীলতা ও ইতিবাচক চিন্তাকে সঙ্গী করে গৌরনদীর সাহিত্য অঙ্গনকে আরও প্রাণবন্ত করে তোলাই তাদের মূল লক্ষ্য। নিয়মিত সাহিত্য আড্ডা, কবিতা পাঠের আসর, গল্প-প্রবন্ধ চর্চা এবং বিভিন্ন সাংস্কৃতিক ও সচেতনতামূলক আয়োজনের মাধ্যমে সাহিত্যকে গণমানুষের কাছে পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।
পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন ও প্রকাশ করায় দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃত্বের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নবনির্বাচিত নেতৃবৃন্দ। সকলের সম্মিলিত সহযোগিতা ও ভালোবাসায় গৌরনদী উপজেলা শাখাটি একটি সমৃদ্ধ ও সৃষ্টিশীল প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বরিশাল | ২৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৭ আগস্ট, ২০২৬
বান্দরবান | ২৭ আগস্ট, ২০২৬
রাজবাড়ী | ২৭ আগস্ট, ২০২৬
বরিশাল | ২৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।