এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পারস্পরিক সম্প্রীতি রক্ষা এবং তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করার লক্ষ্যে বান্দরবানের আলীকদমে অনুষ্ঠিত ‘উপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর সফল সমাপ্তি ঘটেছে। আলীকদম সেনা জোনের আয়োজন ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় পরিচালিত ১০ দিনব্যাপী এই টুর্নামেন্টের জমকালো ফাইনাল ও সমাপনী অনুষ্ঠান গত ২৭ আগস্ট (বৃহস্পতিবার) আলীকদম উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের পুরুষ বিভাগের রোমাঞ্চকর ফাইনালে নয়াপাড়া ফুটবল দলকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আলীকদম সদর ফুটবল দল। অন্যদিকে নারী বিভাগের ফাইনালে চৈক্ষ্যং নারী ফুটবল দলকে পরাজিত করে শিরোপা নিজেদের করে নেয় আলীকদম সদর নারী ফুটবল দল।
খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি এবং আর্থিক পুরস্কার তুলে দেন আলীকদম সেনা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ ফরহাদুর রহমান, পিএসসি।
প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার বলেন, *"খেলার মাঠ তরুণ সমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখার পাশাপাশি সমাজের মাঝে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য গড়ে তোলে।"* এ সময় তিনি এই টুর্নামেন্ট থেকে প্রতিভাবান খেলোয়াড়দের বাছাই করে জেলা পর্যায়ে আলীকদম উপজেলার প্রতিনিধিত্ব করার লক্ষ্যে একটি স্থায়ী নারী ও পুরুষ ফুটবল দল গঠনের ঘোষণা দেন।
সমাপনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আলীকদম সেনা জোনের উপ-অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয়, পিএসসি, স্থানীয় প্রশাসনের পদস্থ কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি এবং আলীকদম প্রেস ক্লাবের সাংবাদিকসহ স্থানীয় ক্রীড়ামোদী দর্শকরা উপস্থিত ছিলেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
রাজনীতি | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।