এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বসবাসরত বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব মাতৃভাষা সংরক্ষণ, চর্চা ও বিকাশের উদ্দেশ্যে বান্দরবানের আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে চালু করা হয়েছে ‘মারমা, ত্রিপুরা ও ম্রো ভাষা শিক্ষা ক্লাব’।
সম্প্রতি বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ক্লাবটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসি।
আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মেজর খন্দকার মোশতাক আহমেদের উপস্থিতিতে অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী, অভিভাবক, শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় সুধীজনেরা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে পার্বত্য চট্টগ্রামের বৈচিত্র্যময় সংস্কৃতি ও মাতৃভাষা চর্চার গুরুত্ব তুলে ধরে বলেন, "বিলুপ্তপ্রায় ভাষাগুলোকে টিকিয়ে রাখতে এবং নতুন প্রজন্মের কাছে নিজস্ব সংস্কৃতি পৌঁছে দিতে নিয়মিত চর্চার কোনো বিকল্প নেই।" তিনি এই ক্লাবটির শিক্ষা কার্যক্রম সফলভাবে ও ধারাবাহিকভাবে পরিচালনা করার আহ্বান জানান।
উপস্থিত সুধীজন ও স্থানীয় অভিভাবকেরা সেনা জোন ও বিদ্যালয় কর্তৃপক্ষের এই প্রশংসনীয় উদ্যোগকে সাধুবাদ জানান। তাঁরা আশা প্রকাশ করেন, এই ভাষা শিক্ষা ক্লাবের মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীরা নিজেদের মাতৃভাষায় শিক্ষা লাভের সুযোগ পাবে, যা কেবল বিলুপ্তপ্রায় ভাষা রক্ষাতেই নয়, বরং পার্বত্য অঞ্চলের সব সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য জোরদারেও ইতিবাচক ভূমিকা রাখবে।
সেপ্টেম্বর ২৩, ২০২৫
ফেব্রু ৩, ২০২৫
জুলাই ২২, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নারায়নগঞ্জ | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।