এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাইয়ে যথাযথ মর্যাদায় ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে আত্রাই উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, আত্রাই উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান। সভায় আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ সুষ্ঠু, সুন্দর ও ভাবে পালনের লক্ষ্যে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ সুষ্ঠু, সুন্দর ও ভাবে পালনের লক্ষ্যে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিবসটি উদযাপনে নেওয়া প্রতিটি কর্মসূচি যেন সুশৃঙ্খল, অর্থবহ এবং যথাযথ মর্যাদাপূর্ণ হয়। সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহবান জানাচ্ছি।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি.এম. কামরুজ্জামান এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল রানা, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আফজাল হোসেন, মো. মামনুর রশীদ, মো. তোফাজ্জল হোসেন খান তোফা, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় কর্মরত সাংবাদিকবৃন্দ।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নারায়নগঞ্জ | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।