এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের থানচি উপজেলার তিন্দুমুখ সংলগ্ন বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে মো. জাওয়াদ-উল ইসলাম মাহিয়ান (২৪) নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে সাঙ্গু নদীর তীব্র স্রোতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, তিন্দু বাজারের এক স্থানীয় গাইডের নেতৃত্বে ১৩ সদস্যের একটি পর্যটক দল পর্যটন কেন্দ্র বড়পাথরের উদ্দেশ্যে রওয়ানা দেয়। তেন্দুমুখ এলাকা থেকে চালক হ্লাগ্য মারমার (২৫) পরিচালনায় দুটি ইঞ্জিনচালিত নৌকায় করে পর্যটকরা নদীপথে যাত্রা শুরু করেন। পথে সাঙ্গু নদীর বড়পাথর এলাকায় পৌঁছালে নদীর প্রবল স্রোতের মুখে পড়ে একটি নৌকা উল্টে যায়। নৌকায় থাকা অন্যরা আত্মরক্ষা করতে পারলেও পানির তোড়ে ভেসে গিয়ে নিখোঁজ হন জাওয়াদ-উল ইসলাম।
নিখোঁজ পর্যটকের পরিচয়:
নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ-উল ইসলাম মাহিয়ান (২৪) ময়মনসিংহ জেলার মাসকান্দা এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মো. হেলাল উদ্দীন এবং মায়ের নাম মোছা. দেলোয়ারা আক্তার।
ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। থানচি ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রহিদুর রহমান মিরা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। নিখোঁজ পর্যটককে উদ্ধারে নদীর বিভিন্ন পয়েন্টে উদ্ধার তৎপরতা জোরদার করা হয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
জাতীয় | ৮ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৮ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ৮ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।