এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের রুমায় আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠার হামলায় শহীদদের স্মরণে আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকাল সাড়ে চারটায় রুমা বাজারে বাংলাদেশ জামায়াত ইসলামের আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ২০০৬ সালের এই দিনে আওয়ামী ফ্যাসিস্ট দলটির ক্যাডাররা রাজধানীর পল্টন এলাকায় লগি-বৈঠাসহ অস্ত্র হাতে নিয়ে পুলিশ ও জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। ওই সময় শেখ হাসিনার নির্দেশে তারা দিন-দুপুরে পিটিয়ে ছয়জনকে হত্যা করে এবং লাশের ওপর নৃত্যও করে। বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ক্যাডাররা এ হামলার সঙ্গে জড়িত ছিল।
বাংলাদেশ জামায়াতে ইসলামের উপজেলা আমীর মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সহ-সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক স্থগীর আহমদ বাবুল, মোহাম্মদ রেদোয়ানুল হক, মোহাম্মদ দিদারুল ইসলাম ও মাওলানা মোঃ ইউনুফ। সমাবেশ সঞ্চালনা করেন জামায়াত ইসলামের রুমা উপজেলার জেনারেল সেক্রেটারী মোহাম্মদ ইলিয়াস মীর।
এতে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামের নেতা-কর্মী ও অঙ্গ সংগঠন ছাত্রশিবিরের সদস্যরা এবং রুমার সাধারণ মুসল্লিরা।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
বলিউড | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
শিক্ষা | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।