এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
Nov 10, 2026
Nov 10, 2026
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠন ‘জাতীয় ছাত্রশক্তি’র ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি হাসিব আল ইসলামের ওপর চাপাতি দিয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে তার বাঁ হাত মারাত্মকভাবে জখম হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত হামলাকারীর পরিচয় শনাক্ত করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে শ্রীমঙ্গলের রাধানগর এলাকার একটি রিসোর্টের সামনে এ হামলার ঘটনা ঘটে।
শ্রীমঙ্গল থানা-পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক তদন্তে হামলাকারীর পরিচয় শনাক্ত করা হয়েছে। অভিযুক্ত তরুণের নাম হাবিবুর রহমান, তিনি শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
ইতোমধ্যে হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যায়, হাসিব আল ইসলাম ও এক তরুণী ব্যাটারিচালিত অটোরিকশায় করে যাচ্ছিলেন। এ সময় ভিডিও ধারণকারী ব্যক্তি হাসিবের উদ্দেশে নানা অশালীন ও আপত্তিকর মন্তব্য করতে থাকেন। একপর্যায়ে অটোরিকশাটি থামিয়ে ওই ব্যক্তি হাসিবের সঙ্গে হাত মেলান এবং আবারও কটূক্তি করেন। এরপর কিছু বুঝে ওঠার আগেই তিনি অতর্কিতে চাপাতি বের করে হাসিবের ওপর হামলা চালান এবং কোপ দেন। আত্মরক্ষার্থে হাসিব তাৎক্ষণিকভাবে অটোরিকশা থেকে নেমে দৌড়ে সরে যান।
ঘটনার সময় হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় নিয়েও নানা আলোচনা চলছিল। তবে তিনি হাসিবের স্ত্রী বলে নিশ্চিত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা।
এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক প্রীতম দাস জানান, হামলার পর হাসিবকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি ট্রেনে করে কুমিল্লা যাচ্ছেন এবং সেখান থেকে আবার শ্রীমঙ্গলে ফিরে এসে এ বিষয়ে থানায় মামলা দায়েরসহ পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করবেন। সঙ্গে থাকা নারী হাসিবের বৈধ স্ত্রী বলেও নিশ্চিত করেন তিনি।
স্থানীয় বালিশিরা রিসোর্টের ব্যবস্থাপক ইয়াসির আরাফাত স্বপন জানান, তিন দিন আগে স্ত্রী পরিচয়ে এক তরুণীকে নিয়ে হাসিব তাদের রিসোর্টে ওঠেন। মঙ্গলবারই তাদের চেকআউট করে চট্টগ্রামের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। রিসোর্ট থেকে বের হয়ে যাওয়ার পথেই এ হামলার শিকার হন তিনি। পরে রিসোর্টে ফিরে এলে তার হাতে আঘাতের চিহ্ন দেখে ব্যান্ডেজ করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন জানান, “ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট রিসোর্টে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে হামলাকারীকে শনাক্ত করা সম্ভব হয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। হাসিবের সঙ্গেও পুলিশ যোগাযোগের চেষ্টা করছে এবং বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুরুত্বের সঙ্গে কাজ করছে।”
ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের ইনচার্জ কামরুল হোসেন চৌধুরীও বিষয়টি সম্পর্কে অবগত আছেন এবং বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন।
নভেম্বর ২, ২০২৬
অক্টোবর ১৫, ২০২৬
সেপ্টেম্বর ২২, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১০ নভেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ১০ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ১০ নভেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ১০ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১০ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।