এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নরসিংদীর রায়পুরায় মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাকে হাত-পা বেঁধে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত বাবা অলিউর রহমান পলাতক রয়েছেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বাহেরচর মধ্যপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত যুবকের নাম তারেক রহমান (২৮)। তিনি ওই গ্রামের অলিউর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তারেক আগে মালয়েশিয়া প্রবাসী ছিলেন। সেখানে মাদকাসক্ত হয়ে পড়ায় তাকে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। দেশে ফেরার পরও তিনি মাদকের সঙ্গ ছাড়েননি, বরং আরও বেপরোয়া হয়ে ওঠেন। নেশার টাকার জন্য প্রায়ই তিনি বাবা-মাকে মারধর ও মানসিক নির্যাতন করতেন।
এরই ধারাবাহিকতায় বুধবার রাতে মাদকের টাকার দাবিতে বাড়িতে ব্যাপক ভাঙচুর চালান তারেক। একপর্যায়ে ক্ষুব্ধ বাবা অলিউর রহমান তাকে হাত-পা বেঁধে বাড়ির পেছনের একটি গোয়ালঘরে নিয়ে যান। সেখানে মারধরের একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তারেকের মাথা, ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডের পরপরই অলিউর রহমান বাড়ি ছেড়ে পালিয়ে যান।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে। নিহতের মাথার পেছনে ও ডান কানের নিচে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদকের জেরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সেপ্টেম্বর ৮, ২০২৬
সেপ্টেম্বর ২৬, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ১৫ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১৫ অক্টোবর, ২০২৬
ক্রিকেট | ১৫ অক্টোবর, ২০২৬
ভারত | ১৫ অক্টোবর, ২০২৬
জাতীয় | ১৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।