আগৈলঝাড়ায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন: চেক ও সনদ বিতরণ

মোঃ মনিরুজ্জামান, অগৈলঝরা প্রতিনিধি, বরিশালঃ
১৫ অক্টোবর, ২০২৬ ৪:০২ পিএম
শেয়ার করুন:
আগৈলঝাড়ায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন: চেক ও সনদ বিতরণ

বরিশালের আগৈলঝাড়ায় প্রান্তিক পেশাজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে আয়োজিত ১০ দিনব্যাপী ‘সফট স্কিলস’ প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের ‘বাংলাদেশের প্রান্তিক পেশাজীবীদের জীবনমান উন্নয়ন (২য় ফেইজ)’ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে প্রশিক্ষণটির সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম এবং আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতায় প্রথম ব্যাচে উপজেলার ১০ ধরনের প্রান্তিক পেশার মোট ৩০ জন পেশাজীবী এই প্রশিক্ষণে অংশ নেন। ১০ দিনব্যাপী এ প্রশিক্ষণে তাদের কাজের আধুনিক পদ্ধতি, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং ক্ষুদ্র ব্যবসা পরিচালনার নানা কৌশল সম্পর্কে বাস্তবমুখী ধারণা দেওয়া হয়। 

সমাপনী অনুষ্ঠানে জানানো হয়, প্রশিক্ষণার্থীদের নির্ধারিত ভাতার পাশাপাশি নতুন উদ্যোক্তা হিসেবে স্বাবলম্বী করতে প্রশিক্ষণ শেষে প্রত্যেকের ব্যাংক হিসাবে এককালীন আর্থিক অনুদান প্রদান করা হবে।

অনুষ্ঠানের শেষভাগে সফলভাবে কোর্স সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের হাতে অনুদানের চেক ও সনদপত্র তুলে দেন প্রধান অতিথিসহ উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।