এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় বিয়ের দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে তিনজন গুরুতর আহত হয়েছেন।
গতকাল শনিবার (৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাকাল ইউনিয়নের জলিলপার গ্রামের রাজ্জাকের চায়ের দোকানের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহতদের ডাকচিৎকার শুনে স্থানীয়রা তাদের উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহতরা হলেন— বাকাল ইউনিয়নের জলিলপার গ্রামের আব্দুল গফুর খানের দুই ছেলে মো. ওয়াসীম খান (৪৫) ও মোহাম্মদ জসিম খান (৪২) এবং দিলীপ ফলিয়ার ছেলে মনি (৩৫)। আহতদের মধ্যে ওয়াসীম খানের মাথায় গুরুতর জখম হয়েছে বলে চিকিৎসা সূত্রে জানা গেছে।
আহত ও স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে পূর্বপরিকল্পিতভাবে কয়েকজন লোক দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাদের এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। ভুক্তভোগীদের দাবি, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছে।
এ ঘটনায় মূল পরিকল্পনাকারী ও অভিযুক্ত হিসেবে আলী হোসেন খান (৫৫), আলামিন খান (৩৫), নয়ন মোল্লা (২৩) এবং হাবিব খান (৫৬)-এর নাম উল্লেখ করা হয়েছে।
স্থানীয়রা জানান, ঘটনার আকস্মিকতায় আহতদের আর্তচিৎকার শুনে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রক্তাত অবস্থায় তিনজনকে উদ্ধার করেন এবং হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন।
ঘটনার বিষয়ে ভুক্তভোগী পরিবার জানায়, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে ঘটনার পর অভিযুক্তদের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আইন প্রয়োগকারী সংস্থা লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে আশা করছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
জাতীয় | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।