এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়ায় মাদক ব্যবসায়ীর তিন সহযোগীকে অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগে এসআই মনির হোসেনকে থানা থেকে প্রত্যাহার (ক্লোজ) করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) রাতে তাকে আগৈলঝাড়া থানা থেকে সরিয়ে বরিশাল পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ মাসুদ খান।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার (৯ মে) রাতে উপজেলার রত্নপুর ইউনিয়নের বারপাইকা স্টিল ব্রিজের ওপর অভিযান চালান এসআই মনির হোসেন। ধাওয়া করে দুই পিস ইয়াবাসহ আস্কর গ্রামের রিন্টু মোল্লার ছেলে মাদক ব্যবসায়ী শিবলী আহম্মেদ এবং তার তিন সহযোগী নাইম মোল্লা, সাব্বির শাহ ও জিহাদ সরদারকে গ্রেপ্তার করেন তিনি।
পরদিন রবিবার (১০ মে) সকালে এসআই মনির বাদী হয়ে কেবল শিবলী আহম্মেদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে বরিশাল আদালতে প্রেরণ করেন। তবে মোটা অংকের অর্থের বিনিময়ে তার তিন সহযোগী নাইম, সাব্বির ও জিহাদকে থানা থেকে ছেড়ে দেন বলে অভিযোগ ওঠে।
এই অনিয়মের বিষয়টি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হলে পুলিশ প্রশাসনের উর্ধ্বতন মহলের নজরে আসে। এর প্রেক্ষিতে মঙ্গলবার রাতে অভিযুক্ত এসআই মনির হোসেনকে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে আগৈলঝাড়া থানা থেকে ক্লোজ করে বরিশাল পুলিশ লাইনে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ মাসুদ খান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী তাকে ক্লোজ করা হয়েছে। মাদকের বিষয়ে কোনো প্রকার আপস বা অনিয়ম সহ্য করা হবে না বলেও তিনি উল্লেখ করেন।
ফেব্রু ৯, ২০২৬
মার্চ ১২, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১২ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১২ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ১২ আগস্ট, ২০২৬
মাগুরা | ১২ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১২ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।