এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুর উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া শক্তিশালী কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। বুধবার (১৩ মে) বিকেল ৫টার দিকে হঠাৎ শুরু হওয়া এই ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে উপজেলার বিভিন্ন গ্রাম। প্রায় ৪০ মিনিট স্থায়ী এই ঝড়ে গাছপালা উপড়ে পড়ার পাশাপাশি অসংখ্য ঘরবাড়ি ও ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঝড়ের তীব্রতায় উপজেলার বিভিন্ন স্থানে বড় বড় গাছ উপড়ে রাস্তার ওপর পড়ে যানচলাচল বন্ধ হয়ে যায়। বিশেষ করে উপজেলা সদরের প্রশাসনিক ভবনের সামনের বিশালাকৃতির গাছগুলো উপড়ে পড়ায় চলাচলে বিঘ্ন ঘটছে। ঝড়ের সাথে প্রচণ্ড বৃষ্টিপাত হওয়ায় উপজেলার বিভিন্ন নিচু এলাকা ও হাটবাজারে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে সাড়ে সাত রশি, আটরশি, বাইশ রশি, সাত রশি ও চার রশি অন্যতম।
সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বোরো ধানের। মাঠের পাকা ধান বাতাসে নুয়ে পড়ে মাটির সাথে মিশে গেছে। সতের রশি গ্রামের কৃষক জাফর খান আক্ষেপ করে বলেন, "আমার ২ বিঘা জমির পাকা ধান ঝড়ে মাটির সাথে মিশে গেছে। এখন এই ধান কাটা ও ঘরে তোলা অত্যন্ত কষ্টসাধ্য ও ব্যয়বহুল হয়ে দাঁড়িয়েছে।" ২২ রশি গ্রামের কৃষক সায়াদ জানান, ঝড়ে পাকা ধান ঝরে যাওয়ায় তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
ঝড়ের কবলে পড়ে জীবিকা হারিয়েছেন অনেকে। স্থানীয় অটোচালক গিয়াস জানান, রাস্তার পাশে অটো থামিয়ে রাখা অবস্থায় একটি বড় গাছের ডাল পড়ে তার অটোর সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। এদিকে, সতেররশি মধ্যপাড়ার বাসিন্দা তাহমিনা আক্তার অশ্রুসিক্ত নয়নে বলেন, "ঝড়ে আমার থাকার একমাত্র ঘরটি ভেঙে গেছে। ঘরে থাকা চাল-ডালসহ সব আসবাবপত্র ভিজে নষ্ট হয়ে গেছে। এই অবস্থায় ঘর ঠিক করার সামর্থ্য আমার নেই।"
এলাকার প্রবীণ ব্যক্তিরা বলছেন, গত কয়েক বছরের মধ্যে কালবৈশাখীর এমন ভয়াবহ রূপ তারা দেখেননি। ঝড়ের পর থেকে অনেক এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে এবং নিচু রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে।
বর্তমানে দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক ও সাধারণ মানুষ। তারা দ্রুত সরকারি সহযোগিতার দাবি জানিয়েছেন। তাদের মতে, সরকারি সহায়তা না পেলে এই বিপুল ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব হবে না।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১২ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১২ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ১২ আগস্ট, ২০২৬
মাগুরা | ১২ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১২ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।