এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুর উপজেলার কৃতি সন্তান ও বিশিষ্ট সাংবাদিক কামরুল ইসলাম জাতীয় পর্যায়ের সাংবাদিকদের শীর্ষ ও মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান ‘জাতীয় প্রেস ক্লাব’-এর স্থায়ী সদস্যপদ লাভ করেছেন। তার এই গৌরবোজ্জ্বল অর্জনে সদরপুরের সাংবাদিক সমাজ ও বিভিন্ন মহলে আনন্দের জোয়ার বইছে।
বর্তমানে কামরুল ইসলাম জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘নিউজ ২৪’-এ কর্মরত রয়েছেন। সম্প্রতি জাতীয় প্রেস ক্লাবের মনোনীত সদস্য তালিকায় ১৯৬তম ক্রমিকে তার নাম প্রকাশিত হয়। দীর্ঘদিনের পেশাগত নিষ্ঠা ও নিরলস পরিশ্রমের স্বীকৃতি হিসেবে এই সদস্যপদকে সাংবাদিকদের কাছে এক লালিত স্বপ্ন ও অনন্য অর্জন হিসেবে বিবেচনা করা হয়।
কামরুল ইসলামের এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন সদরপুর প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম। এক অভিনন্দন বার্তায় তারা বলেন, “কামরুল ইসলামের এই অর্জন আমাদের জন্য গর্বের। তার এই সাফল্য নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য পেশাগত ক্ষেত্রে বড় ধরনের অনুপ্রেরণা হয়ে থাকবে।”
নিজের অনুভূতি ব্যক্ত করে সাংবাদিক কামরুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেছেন, “আলহামদুলিল্লাহ। জাতীয় প্রেস ক্লাবের সদস্যপদ পেলাম।”
তার এই অগ্রযাত্রায় সদরপুরের সাংবাদিক সমাজের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ‘সদরপুর সংবাদ অনলাইন’-এর প্রতিষ্ঠাতা ও সম্পাদক মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী এবং ‘বাংলাদেশ জমিন অনলাইন’-এর সম্পাদক মো. মোশাররফ হোসেন। এছাড়াও অভিনন্দন জানিয়েছেন সাংবাদিক তানভীর তুহিন, সরোয়ার হোসেন, হাওলাদার শামীম আহমেদ, এস. এম. মামুন, মিজানুর রহমানসহ আরও অনেকে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, জাতীয় প্রেস ক্লাবের সদস্য হিসেবে কামরুল ইসলাম আগামী দিনে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশ ও জাতির সেবায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১২ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১২ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ১২ আগস্ট, ২০২৬
মাগুরা | ১২ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১২ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।