এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সামাজিক যোগাযোগমাধ্যমে "ফরিদপুরে শিক্ষার্থীদের ওপর পুলিশের গুলিতে কিশোর আহত" শিরোনামে একটি ফটো কার্ড ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে অনুসন্ধানে জানা গেছে, প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও মনগড়া বলে দাবি করেছে ফরিদপুর জেলা পুলিশ।
জেলা পুলিশের ভাষ্য অনুযায়ী, শিক্ষার্থীরা তাদের কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করেন এবং নির্ধারিত কর্মসূচি শেষে স্থান ত্যাগ করেন। কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের গুলিতে কোনো কিশোর বা শিক্ষার্থী আহত হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি।
পুলিশের দাবি, একটি মহল জনমনে বিভ্রান্তি সৃষ্টি, পুলিশ ও সংবাদমাধ্যমকে প্রশ্নবিদ্ধ করা এবং পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এ ধরনের ভুয়া ফটো কার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছে।
ফরিদপুর জেলা পুলিশ জনগণকে গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে তথ্য যাচাই করে বিশ্বাস করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি এ ধরনের মিথ্যা তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।