এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দায় থানা পুলিশের বিশেষ অভিযানে ১৯ পিস ইয়াবাসহ লিটন মাতুব্বর নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাইচাইল ইউনিয়নের কান্দি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদক কেনাবেচার খবর পেয়ে নগরকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) ফরাদের নেতৃত্বে পুলিশের একটি দল কান্দি গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে এসআই ফরাদের সাথে এএসআই জাহাঙ্গীর ও সঙ্গীয় ফোর্স অংশ নেন। এসময় লিটন মাতুব্বরকে তল্লাশি করে তার কাছ থেকে ১৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ বিষয়ে রাসুল সামদানী আজাদ জানান, গ্রেফতারকৃত লিটন মাতুব্বর একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আজ তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এদিকে, পুলিশের এই মাদকবিরোধী অভিযানে স্থানীয় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরণের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে নগরকান্দা থানা পুলিশ নিশ্চিত করেছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।