এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে দৈনিক কালবেলা পত্রিকায় কর্মরত সাংবাদিক সাইফুল্লাহ শামীম (৪৫) সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটে ১৮ ফেব্রুয়ারি বুধবার সকাল ১১টার দিকে উপজেলার চৌধুরীকান্দা সদরদী এলাকায়।
আহত সাংবাদিক সাইফুল্লাহ শামীম জানান, রমিম মুন্সী (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ ছিল—টাকা ছাড়া কাউকে জমি বিক্রি বা ভবন নির্মাণ করতে দেন না। এ বিষয়ে বক্তব্য নিতে তিনি ঘটনাস্থলে যান।
তিনি আরো জানান, প্রথমে গাজীর ভিটায় রমিম মুন্সীর সঙ্গে দেখা হয়। একপর্যায়ে ফাঁকা স্থানে ডেকে নিয়ে কোমর থেকে ধারালো চাকু বের করে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কোপানো হয়। এতে তার নাকের ডান পাশ ও ডান চোখের নিচে গুরুতর জখম হয়।
চিৎকার শুনে পাশ দিয়ে যাওয়া এক ভ্যানচালক তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তানজিরুল ইসলাম (মামুন) জানান, সকাল ১১টার পর গুরুতর আহত অবস্থায় সাংবাদিক সাইফুল্লাহ শামীম ইমার্জেন্সিতে নিয়ে আসেন। তার চোয়ালের ওপর ও নাকের উপরে গভীর আঘাতের চিহ্ন ছিল। তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার্স ইনচার্জ আব্দুল আলিম বলেন, অভিযুক্ত রমিমের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। লিখিত অভিযোগ পেয়েছি, অভিযান চলমান রয়েছে।
স্থানীয় গণমাধ্যম কর্মীরা বলেন, সাংবাদিকের ওপর এ ধরনের হামলা গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি। দ্রুত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
এ বিষয়ে ফোনে একাধিকবার অভিযুক্ত রমিমের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
অক্টোবর ২৪, ২০২৫
মার্চ ১৩, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
বরিশাল | ৯ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৯ আগস্ট, ২০২৬
মাগুরা | ৯ আগস্ট, ২০২৬
ক্রিকেট | ৯ আগস্ট, ২০২৬
ভারত | ৯ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।