এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাইয়ের বৈটাখালী- ওলমা সড়কের মাঝামাঝি একটি বড় ব্রিজের উপর প্রকাশ্যে সন্ত্রাসী কায়দায় এক ভ্যানচালককে পিটিয়ে গুরুতর আহত করে তার ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ ফেব্রয়ারী) সন্ধ্যা ৭ টার দিকে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানায়, ভ্যানচালক রাজু প্রতিদিনের মতো জীবিকার তাগিদে ভ্যান চালিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় পূর্বপরিকল্পিতভাবে ওৎ পেতে থাকা ছিনতাইকারীরা ব্রিজের উপর তাকে গতিরোধ করে, এলোপাতাড়ি মারধরে গুরুতর জখম করে ভ্যানটি ছিনিয়ে নিয়ে যায়।
আহত ভ্যানচালক রাজুকে স্থানীয়রা উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন। চিকিৎসকদের মতে,তার শরীরে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।
এ ঘটনায় এলাকাজুড়ে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
জাতীয় | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।