এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের মধুখালী থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মোস্তফা কামাল (৪২)কে গাজীপুরের শ্রীপুর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১০ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১-এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় আজ সন্ধ্যা আনুমানিক ৬টা ৫ মিনিটে শ্রীপুর থানাধীন আনসার রোড এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে। গ্রেফতারকৃত মোস্তফা কামাল ফরিদপুর জেলার মধুখালী থানার মামলা নম্বর-০২, তারিখ-০১/০১/২০১৩ খ্রিঃ, ধারা-৩০২/৩৪ পেনাল কোডে দায়ের করা হত্যা মামলায় আদালত কর্তৃক যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, গ্রেফতার এড়াতে সে দেশের বিভিন্ন এলাকায় অবস্থান পরিবর্তন করে আত্মগোপন করে ছিল। গ্রেফতারের পর তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আগস্ট ২২, ২০২৬
ফেব্রু ২৮, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
রাজনীতি | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।