এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর-২ (সালথা–নগরকান্দা) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলামকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব প্রদান করায় ফরিদপুরে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে ফরিদপুর জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে শহরের জেলখানার সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংক মোড়ে গিয়ে শেষ হয়।
এ সময় নেতাকর্মীরা শামা ওবায়েদ ইসলামের নেতৃত্বের প্রশংসা করে বিভিন্ন স্লোগান দেন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মিছিল শেষে জনতা ব্যাংক মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, শামা ওবায়েদ ইসলাম দীর্ঘদিন ধরে দলের দুঃসময়ে সাহসী ও দৃঢ় ভূমিকা পালন করে আসছেন। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তার অবদান উল্লেখযোগ্য। তিনি ফরিদপুরের রাজনীতিকে যেমন শক্তিশালী করেছেন, তেমনি কেন্দ্রীয় রাজনীতিতেও সক্রিয় ভূমিকা রেখে নিজস্ব অবস্থান তৈরি করেছেন।
তারা আরও বলেন, “ফরিদপুর বিভাগ থেকে এই প্রথম এত গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ে প্রতিনিধিত্ব পাওয়া আমাদের জন্য বড় অর্জন। এজন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।”
সমাবেশে বক্তারা আশা প্রকাশ করে বলেন, শামা ওবায়েদ ইসলাম তার নতুন দায়িত্বে দেশের ভাবমূর্তি আন্তর্জাতিক অঙ্গনে আরও উজ্জ্বল করবেন এবং উন্নয়ন ও কূটনৈতিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। এর পূর্বে বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা সমাবেশ স্থলে এসে উপস্থিত হন। এ সময় শ্যামা ওবায়েদ ইসলামকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব প্রদান করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান ।
আগস্ট ২৬, ২০২৫
নভেম্বর ১২, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ৯ জুলাই, ২০২৬
বান্দরবান | ৯ জুলাই, ২০২৬
পিরোজপুর | ৯ জুলাই, ২০২৬
পিরোজপুর | ৯ জুলাই, ২০২৬
ক্যাম্পাস | ৯ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।