এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক সময়ের সাক্ষী হিসেবে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজটি সচল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পেজটি সচল থাকলেও এতে নতুন করে আর কোনো আপডেট বা তথ্য পোস্ট করা হবে না।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ৩টার পর প্রধান উপদেষ্টার (চিফ অ্যাডভাইজার, জিওবি) ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, পূর্ববর্তী একটি ঘোষণা নিয়ে জনমনে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতেই এই বিষয়টি স্পষ্ট করা হচ্ছে। বাংলাদেশের এক ঐতিহাসিক সময়ের গুরুত্বপূর্ণ নথিপত্র ও তথ্যের দলিল হিসেবে এই পেজটি অপরিবর্তিত অবস্থায় অনলাইনে থাকবে। পেজের পূর্ববর্তী সকল কনটেন্ট বা বিষয়বস্তু সবসময় সাধারণ মানুষের জন্য উন্মুক্ত (অ্যাকসেসিবল) থাকবে।
তবে পেজটিতে নতুন কোনো কার্যক্রম পরিচালনা না করার কারণ হিসেবে জানানো হয়েছে যে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের বর্তমান দাপ্তরিক কার্যক্রম সমাপ্ত হয়েছে। ফলে পেজটির নিয়মিত আপডেটও এখন থেকে বন্ধ থাকবে।
সহজ কথায়, পেজটি বন্ধ বা ডিলিট করা হচ্ছে না; বরং এটি একটি ডিজিটাল আর্কাইভ বা সংগ্রহশালা হিসেবে সংরক্ষিত থাকবে, যেখান থেকে নাগরিকরা যেকোনো সময় প্রয়োজনীয় তথ্য দেখে নিতে পারবেন।
জুন ২৭, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
রাজনীতি | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।