এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গা বাসীর জন্য এলো এক আনন্দের খবর। দেশের জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড FEBRICON FASHION তাদের নতুন ব্র্যান্ড শো-রুম উদ্বোধন করেছে আলফাডাঙ্গায়। আধুনিক ও ট্রেন্ডি পোশাকের নির্ভরযোগ্য ঠিকানা হিসেবে ইতোমধ্যে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করেছে শো-রুমটি।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সাড়ে পাঁচটার দিকে আলফাডাঙ্গা হাসপাতাল রোডে, সোনালী ব্যাংক সংলগ্ন স্থানে শো-রুমটি উদ্বোধন করা হয়।
শো-রুমে পাওয়া যাচ্ছে ট্রেন্ডিং ও রুচিসম্মত বিভিন্ন কালেকশন—পাঞ্জাবি, পাইজামা, শার্ট, প্যান্ট, টি-শার্ট, ট্রাউজার, পোলো শার্ট, শেরওয়ানি এবং জুতা, স্যান্ডেল ও লোফারসহ ছেলেদের যাবতীয় ব্র্যান্ডের পোশাক।
উদ্বোধনী অনুষ্ঠানটি আলোচনা, কেক কাটা এবং দোয়া অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয়।
প্রতিষ্ঠানটির পরিচালক বায়েজিদ মোল্লা উদ্বোধনী অনুষ্ঠানে বলেন,আলফাডাঙ্গার ক্রেতাদের দীর্ঘদিনের চাহিদার কথা বিবেচনা করেই FEBRICON FASHION-এর শো-রুম চালু করেছি। আমরা মানসম্মত ও রুচিশীল পোশাক সাশ্রয়ী মূল্যে সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ। ঈদ, পূজা বা যে কোনো উৎসবে যাতে স্থানীয় ক্রেতাদের আর বাইরে যেতে না হয়, সেই লক্ষ্য নিয়েই আমাদের এই উদ্যোগ।
তিনি আরও জানান, নতুন ডিজাইন ও ট্রেন্ডিং কালেকশন নিয়মিত সংযোজন করা হবে এবং ক্রেতাদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে বিশেষ ছাড় ও অফারের ব্যবস্থাও থাকবে।
আলফাডাঙ্গার ফ্যাশনপ্রেমী তরুণদের জন্য এই শো-রুমটি হয়ে উঠতে পারে পছন্দের নতুন গন্তব্য।
স্থানীয় ক্রেতারা আশা করছেন, মানসম্মত ব্র্যান্ড পোশাক এখন নিজ এলাকাতেই সহজে পাওয়া যাবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
রাজনীতি | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।