এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দলের ওপর হামলা, সরকারি যানবাহনে অগ্নিসংযোগ, গোলাবারুদ ধ্বংস ও সরঞ্জাম লুটের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের গোপালগঞ্জ জেলা সভাপতি নিউটন মোল্লাকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া এজাহারে আরও সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৫ হাজার জনকে আসামি করা হয়। ফলে এ মামলার মোট আসামির সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৮ জনে।
গত ২৩ নভেম্বর বিজিবির খুলনা সেক্টর সদর দপ্তরের নায়েব সুবেদার মো. শওকত আলী বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় এ মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু।
মামলার এজাহারভুক্ত অন্য আসামিরা হলেন—গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়াল, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবুল হোসেন খোকন, বর্তমান সভাপতি শামছুল হক, সহ-সভাপতি রিপন শেখ এবং যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন বিশ্বাস ওরফে কালুসহ মোট আটজন।
ঘটনার বিবরণ:
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিহাব ইমামের নেতৃত্বে বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা যৌথ টহলে ছিলেন। ওই সময় টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পেয়ে টহল দলটি দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়।
পথিমধ্যে উপজেলার নিলফা বাজার এলাকায় পৌঁছালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সড়কে গাছ ফেলে তাদের গতিরোধ করে। বিজিবি সদস্যরা তাদের ব্যারিকেড সরিয়ে নিতে অনুরোধ করলে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র নিয়ে চড়াও হয় এবং মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালায়।
হতাহত ও ক্ষয়ক্ষতি:
হামলা ঠেকাতে গিয়ে বিজিবির সহকারী পরিচালক মো. সাইফিয়ার রহমান এবং নায়েক মো. মনির হোসেন, আসাদুজ্জামান ও ফারুক হোসেন গুরুতর আহত হন।
হামলাকারীরা বিজিবির একটি এপিসি (কোবরা) ও একটি পাজেরো জিপে আগুন ধরিয়ে দেয়, যা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। জিপে থাকা ৯০ রাউন্ড গুলিসহ তিনটি এসএমজির ম্যাগাজিন আগুনে ভস্মীভূত হয়। এছাড়া অন্য একটি এপিসির টায়ার ও ফগ লাইট এবং একটি পিকআপ ভ্যানের উইন্ডশিল্ড ক্ষতিগ্রস্ত হয়। একই সঙ্গে বিজিবির গাড়ি থেকে একটি সরকারি ল্যাপটপ, ওয়াকিটকি সেট, ব্যাটারি ও চার্জার লুট করা হয়। এজাহারে সব মিলিয়ে আনুমানিক ৬ কোটি ৫১ লাখ টাকার সরকারি ক্ষয়ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু জানান, বিজিবির ওপর হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে এবং জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
অক্টোবর ২৯, ২০২৬
অক্টোবর ৫, ২০২৬
নভেম্বর ১০, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
জাতীয় | ২৭ নভেম্বর, ২০২৬
রাজনীতি | ২৭ নভেম্বর, ২০২৬
শিক্ষা | ২৭ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ২৭ নভেম্বর, ২০২৬
জাতীয় | ২৭ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।