এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ইরানে মার্কিন-ইসরায়েল আগ্রাসন বন্ধের দাবিতে ফরিদপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে গণতান্ত্রিক আইনজীবী সমিতি, ফরিদপুর জেলা শাখা।
সোমবার সকাল সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত শহরের কোর্ট চত্বরে সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট বিশ্বজিৎ গাঙ্গুলীর সভাপতিত্বে এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি লুৎফর রহমান পিলু, গণতান্ত্রিক আইনজীবী সমিতির ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, সংগঠনের উপদেষ্টা মানিক মজুমদার, সিনিয়র অ্যাডভোকেট নাজমুল হাসান, সিনিয়র অ্যাডভোকেট মজিবুর রহমান, সিনিয়র অ্যাডভোকেট শাহজাহান মোল্লাসহ অন্য আইনজীবীরা।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সাম্রাজ্যবাদী আমেরিকা ও ইসরায়েল আন্তর্জাতিক আইন ও নীতিমালা উপেক্ষা করে ইরানের ওপর হামলা চালিয়ে যাচ্ছে। তারা অবিলম্বে এ আগ্রাসন বন্ধ করে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার দাবি জানান।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৭ জুন, ২০২৬
নোয়াখালী | ৭ জুন, ২০২৬
জাতীয় | ৭ জুন, ২০২৬
জাতীয় | ৭ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।