নোবিপ্রবিতে ৭ নভেম্বর জাতীয় ছাত্রশক্তির নবীনবরণ, প্রধান অতিথি নাহিদ ইসলাম এমপি

মেহেদী হাসান ইমন, নোবিপ্রবি প্রতিনিধিঃ
২৮ অক্টোবর, ২০২৬ ১২:২০ পিএম
শেয়ার করুন:
নোবিপ্রবিতে ৭ নভেম্বর জাতীয় ছাত্রশক্তির নবীনবরণ, প্রধান অতিথি নাহিদ ইসলাম এমপি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের বরণ করে নিতে আগামী ৭ নভেম্বর (শনিবার) এক জমকালো নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে ‘জাতীয় ছাত্রশক্তি’, নোবিপ্রবি সংসদ। বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে এ আয়োজন অনুষ্ঠিত হবে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি। 

এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেবেন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদার। এছাড়া বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনটির কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আহসান লাবিব এবং এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সালেহ উদ্দিন সিফাত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন—এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এমপি, যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান মাসুদ এমপি, সিনিয়র যুগ্ম সদস্যসচিব মো. সারজিস আলম, নারীবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হুমায়রা নূর এবং জাতীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরী।

নবীনবরণের আনুষ্ঠানিকতার পাশাপাশি জাতীয় ছাত্রশক্তি, নোবিপ্রবি শাখার উদ্যোগে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান নিয়ে শিক্ষার্থীদের ভাবনা’ শীর্ষক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, নবীনবরণে অংশ নিতে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের একটি নির্ধারিত গুগল ফর্মের মাধ্যমে দ্রুত নিবন্ধন সম্পন্ন করতে হবে। নবীন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত ও উৎসবমুখর অংশগ্রহণে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকেরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।