এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের (মহিলা আসন-২৩) উপ-নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তা বৈধ বলে ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব মঈন উদ্দিন খান।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, উক্ত আসনটিতে অন্য কোনো রাজনৈতিক দল কিংবা স্বতন্ত্র কোনো প্রার্থীর পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেওয়া হয়নি। ফলে এ উপ-নির্বাচনে এলিজা জামানই একমাত্র একক প্রার্থী হিসেবে বহাল রয়েছেন। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, আইনগত প্রক্রিয়া ও আপিল নিষ্পত্তির সময়সীমা শেষে প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত তারিখ পার হলে আনুষ্ঠানিকভাবে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হবে।
দলীয় সূত্রে জানা যায়, এলিজা জামান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং পিরোজপুর জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক ত্যাগের স্বীকৃতি হিসেবে এই উপ-নির্বাচনে দল থেকে তাঁকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়।
উল্লেখ্য, সম্প্রতি রাজধানীর মিরপুরে ঘটে যাওয়া ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করলে আসনটি শূন্য হয়। পরবর্তীতে নির্বাচন কমিশন আসনটিতে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২৭ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ২৭ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ২৭ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ২৭ অক্টোবর, ২০২৬
ভারত | ২৭ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।