ফরিদপুরে ২৪ ঘণ্টায় নতুন ৫৮ ডেঙ্গু রোগী হাসপাতালে, মৃত্যু নেই

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
২৭ অক্টোবর, ২০২৬ ২:১৬ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে ২৪ ঘণ্টায় নতুন ৫৮ ডেঙ্গু রোগী হাসপাতালে, মৃত্যু নেই

ফরিদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি না হলেও কমছে না নতুন রোগীর সংখ্যা। জেলায় ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে নতুন করে আরও ৫৮ জন রোগী ভর্তি হয়েছেন। তবে স্বস্তির বিষয় হলো, এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন কারও মৃত্যুর ঘটনা ঘটেনি। 

ঢাকা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের (২৬ অক্টোবর) নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এক দিনে নতুন শনাক্ত রোগীদের মধ্যে সরকারি হাসপাতালে ৫৩ জন এবং বেসরকারি হাসপাতালে পাঁচজন ভর্তি হয়েছেন। 

হাসপাতালভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে—৩২ জন। এছাড়া ফরিদপুর জেনারেল হাসপাতালে ১১ জন, চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জন এবং মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। পাশাপাশি বেসরকারি ডায়াবেটিক হাসপাতালে আরও পাঁচজন রোগী ভর্তি হয়ে চিকিৎসাসেবা নিচ্ছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে ২৬ অক্টোবর পর্যন্ত ফরিদপুর জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৬০২ জন রোগী সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন ১ হাজার ৫১৮ জন। জেলায় চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে মোট ৯ জনের মৃত্যু হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।