এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং সরকারের ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নবনির্বাচিত সোলার সার্ভিস প্রোভাইডারদের (সেবা প্রদানকারী প্রতিষ্ঠান) সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসন ও বিদ্যুৎ বিভাগের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের ‘শহীদ আব্দুর রাজ্জাক–সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে’ এ সভা অনুষ্ঠিত হয়।
পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রব্বানীর সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. আলতাফ হোসেন।
সভায় নবনির্বাচিত সোলার সার্ভিস প্রোভাইডারদের সরকারের ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ কর্মসূচির মূল উদ্দেশ্য, বাস্তবায়ন প্রক্রিয়া, ভবিষ্যৎ সম্ভাবনা, নাগরিক সুবিধাদি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের দায়িত্ব ও করণীয় সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়। এ সময় বক্তারা বলেন, টেকসই জ্বালানি নিশ্চিতকরণ এবং সৌরবিদ্যুৎ ব্যবস্থার সম্প্রসারণে সরকারি উদ্যোগ বাস্তবায়নের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের সক্রিয় ও আন্তরিক অংশগ্রহণ অত্যন্ত জরুরি।
মতবিনিময় সভায় উপস্থিত সোলার সার্ভিস প্রোভাইডারদের প্রতিনিধিরা সরকারের এই পরিবেশবান্ধব ও যুগোপযোগী কর্মসূচিতে বিনিয়োগ এবং কাজ করার বিষয়ে স্বতঃস্ফূর্ত আগ্রহ প্রকাশ করেন। উদ্যোক্তাদের এমন ইতিবাচক সাড়া পিরোজপুর জেলায় সৌরবিদ্যুতের দ্রুত সম্প্রসারণ এবং জ্বালানি রূপান্তরে কার্যকর ভূমিকা রাখবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।
সেপ্টেম্বর ২২, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ অক্টোবর, ২০২৬
মাগুরা | ২৮ অক্টোবর, ২০২৬
ময়মনসিংহ | ২৮ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ২৮ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ২৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।