নগরকান্দায় শহীদ মারুফ শেখের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত: আলোচনা সভা ও দোয়া মাহফিল

শফিকুল ইসলাম মন্টু, স্টাফ রিপোর্টারঃ
২৭ অক্টোবর, ২০২৬ ৪:২৯ পিএম
শেয়ার করুন:
নগরকান্দায় শহীদ মারুফ শেখের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত: আলোচনা সভা ও দোয়া মাহফিল

ফরিদপুরের নগরকান্দায় নানা আয়োজনের মধ্য দিয়ে শহীদ মারুফ শেখের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলার মিরারগ্রামে শহীদ মারুফ শেখের নিজ বাসভবনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা বিএনপির সহ-সভাপতি আলিমুজ্জামান সেলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিঠু। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, বিএনপি নেতা মাহবুব আলী মিয়া, আলমগীর হোসেন বকুল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরিফ এবং পৌর বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আছাদ।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শেখ সুলতান মাসুফ ও নাহিদুজ্জামান নাহিদ, নগরকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহামুদুল হাসান মিরান, সদস্য সচিব খালিদ মাতুব্বর, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুর রশিদ, উপজেলা যুবদলের আহ্বায়ক তৈয়াবুর রহমান মাসুদ এবং পৌর যুবদলের আহ্বায়ক হেলাল উদ্দিন হেলালসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

আলোচনা সভায় বক্তারা শহীদ মারুফ শেখের রাজনৈতিক জীবন, ত্যাগ ও অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।