এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগে ফরিদপুর-বরিশাল মহাসড়কে মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন ভুক্তভোগী ও তাদের স্বজনরা।
শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৪টা থেকে ৫টা পর্যন্ত ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের মশাউজান স্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় অনেককে সড়কে গড়াগড়ি খেয়ে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। কয়েকজন নারীসহ ভুক্তভোগীদের স্বজনরা অভিযোগ করেন, ইতালিতে পাঠানোর নামে নেওয়া টাকা ফেরত না পেলে তারা আত্মহত্যার মতো চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন।
ভুক্তভোগীদের অভিযোগ, নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের মৃত মোহাম্মদ বেপারী (ওরফে মহা বেপারী)-এর ছেলে মুরাদ বেপারী ইতালিতে পাঠানোর আশ্বাস দিয়ে তাদের কাছ থেকে কয়েক কোটি টাকা নিয়েছেন। এতে কয়েক শতাধিক পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তাদের দাবি।
মানববন্ধন ও বিক্ষোভের একপর্যায়ে ফরিদপুর-বরিশাল মহাসড়কে যান চলাচল ব্যাহত হয় এবং কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তবে সড়কে আটকে পড়া যাত্রী ও রোগীবাহী অ্যাম্বুলেন্সের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করেন। পরে তারা অভিযুক্তের বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করে।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানি আজাদ বলেন, "বিক্ষোভের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত মুরাদ বেপারীর বিরুদ্ধে মানবপাচারসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে এবং তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।
অভিযুক্ত মুরাদ বেপারী পলাতক থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
মে ১৩, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
সারাদেশ | ৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৮ সেপ্টেম্বর, ২০২৬
ক্রিকেট | ৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৮ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।