ফরিদপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে নায়াব ইউসুফ: চাল ও নগদ অর্থ বিতরণ

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
৪ অক্টোবর, ২০২৬ ৪:২৭ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে নায়াব ইউসুফ: চাল ও নগদ অর্থ বিতরণ

ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের নদীভাঙনকবলিত এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য ও নগদ অর্থ সহায়তা দিয়েছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

রোববার (৪ অক্টোবর) দুপুরে ডিক্রিরচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পদ্মার ভাঙনকবলিত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি ভাঙনে সহায়-সম্বল হারানো অসহায় মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগ ও বর্তমান পরিস্থিতির খোঁজখবর নেন। পরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ লাঘবে তাদের মাঝে চাল ও নগদ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

সহায়তা প্রদানকালে চৌধুরী নায়াব ইউসুফ বলেন, "নদীভাঙনে ঘরবাড়ি ও সহায়-সম্বল হারিয়ে মানুষ চরম মানবিক সংকটে পড়েছে। এই সংকটকালীন মুহূর্তে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভাঙন প্রতিরোধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি পুনর্বাসনে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।"

এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী উপস্থিত ছিলেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।