এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১১টায় উপজেলা পরিষদ দরবার হলে এই সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শরীফ শাওন।
আসন্ন ২১শে ফেব্রুয়ারি সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের লক্ষে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায়, সমাজসেবা কর্মকর্তা কাজী শামিম, থানার তদন্ত কর্মকর্তা শরীফ আহমেদ এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরনাহার বেগম। এছাড়াও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
সভার আলোচনা ও বিবিধ সিদ্ধান্ত গ্রহণ শেষে উপজেলার শ্রেষ্ঠ স্কাউটদের কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তাদের মাঝে ব্যাজ ও পুরস্কার বিতরণ করা হয়।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২৪ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ২৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৪ আগস্ট, ২০২৬
বিনোদন | ২৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।