এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর সদর হাসপাতালে রোগীদের খাবার সরবরাহ, টিকিটে বাড়তি টাকা আদায়, চিকিৎসকদের অনুপস্থিতি ও ওষুধ সংরক্ষণে ব্যাপক অনিয়মের সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (২২ নভেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত হাসপাতালটিতে তিন ঘণ্টাব্যাপী এ এনফোর্সমেন্ট অভিযান চালানো হয়। দুদকের ফরিদপুর জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল এ অভিযান পরিচালনা করে।
দুদক সূত্রে জানা গেছে, রোগীদের খাদ্য সরবরাহে বড় ধরনের জালিয়াতির প্রমাণ মিলেছে। খাদ্য তালিকায় রোগীদের জন্য কেজিপ্রতি ৯৫ টাকা দরের চালের বরাদ্দ থাকলেও বাস্তবে খাওয়ানো হচ্ছিল অত্যন্ত নিম্নমানের চালের ভাত। এছাড়া পথ্য তালিকায় মাথাপিছু ২০০ গ্রাম ওজনের পাঙাশ মাছ দেওয়ার নিয়ম থাকলেও রান্না শেষে রোগীদের পাতে দেওয়া হচ্ছিল মাত্র ৮০ গ্রাম করে।
অভিযানকালে হাসপাতালের বহির্বিভাগে সেবাগ্রহীতাদের সঙ্গে প্রতারণার প্রমাণও হাতেনাতে ধরা পড়ে। সেখানে সরকার নির্ধারিত ৫ টাকার টিকিট রোগীদের কাছে বিক্রি করা হচ্ছিল ১০ টাকায়। এছাড়া হাসপাতালটিতে বেশ কয়েকজন চিকিৎসকের অনুপস্থিতি এবং নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত না হওয়ার প্রমাণ পান দুদক কর্মকর্তারা। পাশাপাশি জীবন রক্ষাকারী ওষুধ ও চিকিৎসাসামগ্রী সংরক্ষণ বিধি না মেনে চরম অব্যবস্থাপনার মধ্যে ফেলে রাখার বিষয়টিও নজরে আসে।
অভিযান শেষে দুদকের ফরিদপুর জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, “সুনির্দিষ্ট অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে সদর হাসপাতালে এ অভিযান চালানো হয়। সরেজমিনে খাবার সরবরাহ, টিকিট কাউন্টার এবং চিকিৎসকদের উপস্থিতিসহ বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম ও অব্যবস্থাপনার সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন কমিশনের প্রধান কার্যালয়ে পাঠানো হবে এবং কমিশন পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করবে।”
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বরিশাল | ২২ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২২ নভেম্বর, ২০২৬
ঢাকা | ২২ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২২ নভেম্বর, ২০২৬
নওগাঁ | ২২ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।