এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর পৌরসভার কর্মচারী মোহাম্মদ লাল ফকির (৬৮) আর নেই। মঙ্গলবার রাতে শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি ফরিদপুর পৌরসভা পরিচালিত সাজেদা কবির উদ্দিন পৌর বালিকা বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে পিয়ন পদে কর্মরত ছিলেন। দীর্ঘ কর্মজীবনে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার জন্য তিনি বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং সহকর্মীদের কাছে অত্যন্ত প্রিয় ও পরিচিত মুখ ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর এই আকস্মিক মৃত্যুতে সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
তাঁর মৃত্যুতে ফরিদপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সাজেদা কবির উদ্দিন পৌর বালিকা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় সর্বস্তরের জনগণ গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের নামাজে জানাজার সময় ও স্থান পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
অক্টোবর ২৬, ২০২৫
জুলাই ১২, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২৫ জুলাই, ২০২৬
কুষ্টিয়া | ২৫ জুলাই, ২০২৬
ক্যাম্পাস | ২৫ জুলাই, ২০২৬
ভারত | ২৫ জুলাই, ২০২৬
নেত্রকোনা | ২৫ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।