এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ড্রামা ‘পারফেক্ট ক্রাউন’ নিয়ে নেটদুনিয়ায় সৃষ্টি হয়েছে তীব্র বিতর্ক। কাল্পনিক রাজতন্ত্রের পটভূমিতে নির্মিত এই রোমান্টিক ড্রামাটিতে ইতিহাস বিকৃতি এবং দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার অভিযোগ তুলেছেন দর্শকরা। এই অনাকাঙ্ক্ষিত বিতর্কের মুখে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন নাটকটির প্রধান দুই তারকা—আইইউ এবং ব্যয়ন উ সোক।
বিতর্কের সূত্রপাত যেভাবে
গত মাসে প্রচারিত নাটকটির ১১তম পর্বের একটি রাজ্যাভিষেকের দৃশ্য থেকেই বিতর্কের সূত্রপাত হয়। দর্শকদের অভিযোগ, নাটকে কোরিয়াকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে না দেখিয়ে চীনের অধীনস্থ রাজ্য হিসেবে উপস্থাপন করা হয়েছে।
যেসব কারণে ক্ষুব্ধ দর্শকরা:
শব্দ চয়ন: রাজ্যাভিষেকের দৃশ্যে ‘মানসে’ (Manse) শব্দের পরিবর্তে ‘ছনসে’ (Cheonse) ব্যবহার করা হয়েছে, যা দেশটিকে চীনের অনুগত রাজ্য হিসেবে ইঙ্গিত দেয়।
পোশাক ও মুকুট: নাটকে অভিনেতা ব্যয়ন উ সোক যে মুকুটটি পরেছিলেন, তা ঐতিহাসিকভাবে চীনা অনুগামীদের পোশাকের অংশ।
সাংস্কৃতিক রীতি: আইইউ-এর চা পানের রীতিটিও কোরিয়ান সংস্কৃতির চেয়ে চীনা ঐতিহ্যের সাথে বেশি সামঞ্জস্যপূর্ণ বলে মনে করছেন দর্শকরা।
প্রযোজনা সংস্থা ও অভিনয়শিল্পীদের প্রতিক্রিয়া
সমালোচনার মুখে পড়ে প্রযোজনা সংস্থা দুঃখ প্রকাশ করে জানিয়েছে, কাল্পনিক ইতিহাস ও বাস্তবতার সমন্বয়ে তারা যথেষ্ট সতর্ক ছিলেন না। ওটিটি প্ল্যাটফর্ম ও পরবর্তী সম্প্রচারে বিতর্কিত দৃশ্যগুলো সংশোধন করা হবে।
অভিনেত্রী আইইউ নিজের ইনস্টাগ্রামে লিখেছেন, “প্রধান চরিত্র হিসেবে দায়িত্বশীল আচরণ করতে না পারায় আমি লজ্জিত। চিত্রনাট্যটি আরও মনোযোগ দিয়ে পড়া এবং ইতিহাস নিয়ে পড়াশোনা করা আমার উচিত ছিল।” একই সুরে কথা বলেছেন অভিনেতা ব্যয়ন উ সোকও। তিনি ভবিষ্যতে আরও দায়িত্বশীল হয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।
চলতি বছরের অন্যতম আলোচিত এই ড্রামাটির ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে নির্মাতারা আরও সতর্ক থাকবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জুলাই ৬, ২০২৫
জুন ১৪, ২০২৪
মার্চ ২৯, ২০২৬
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
হবিগঞ্জ | ১০ জুন, ২০২৬
ফরিদপুর | ১০ জুন, ২০২৬
নারায়নগঞ্জ | ১০ জুন, ২০২৬
আন্তর্জাতিক | ১০ জুন, ২০২৬
জাতীয় | ১০ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।