এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের অতি তীব্র অপুষ্টি (এসএএম) চিকিৎসাসেবা জোরদার ও মানোন্নয়নের লক্ষ্যে ২৬ ধরনের প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী ও সরঞ্জাম হস্তান্তর করা হয়েছে। স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘তহ্জিংডং’-এর উদ্যোগে এসব সামগ্রী স্বাস্থ্য বিভাগের কাছে তুলে দেওয়া হয়।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এসব সরঞ্জাম হস্তান্তর করা হয়। তহ্জিংডংয়ের উপজেলা সমন্বয়কারী থুইসাচিং মারমার কাছ থেকে সামগ্রীগুলো গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. ওয়াহিদুজ্জামান মুরাদ।
আন্তর্জাতিক দাতা সংস্থা ‘হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশ’-এর অর্থায়নে তহ্জিংডং বাস্তবায়িত ‘পার্বত্য চট্টগ্রামের প্রান্তিক ও দুর্গম এলাকার জনগোষ্ঠীর জন্য জরুরি ও প্রাণরক্ষাকারী স্বাস্থ্য ও পুষ্টিসেবা’ প্রকল্পের আওতায় এসব সরঞ্জাম প্রদান করা হয়েছে।
হস্তান্তরিত সামগ্রীর মধ্যে রয়েছে—শিশুদের উচ্চতা ও দৈর্ঘ্য পরিমাপের বিশেষ বোর্ড, ওষুধ ও চিকিৎসাসামগ্রী সংরক্ষণের বড় বৈদ্যুতিক রেফ্রিজারেটর, পুষ্টিকর খাবার তৈরির ব্লেন্ডার বা মিশ্রণযন্ত্র, বৈদ্যুতিক কেটলি এবং স্টেইনলেস স্টিলের তৈরি বিভিন্ন থালা-বাসনসহ প্রয়োজনীয় আনুষঙ্গিক সরঞ্জাম।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ওয়াহিদুজ্জামান মুরাদ বলেন, “অতি তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের সঠিকভাবে শনাক্তকরণ এবং মানসম্মত চিকিৎসা ও পুষ্টিসেবা নিশ্চিতে এসব সরঞ্জাম অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। প্রাপ্ত সামগ্রীর যথাযথ ব্যবহারের মাধ্যমে আমাদের ‘এসএএম’ ইউনিটের সেবার মান আরও উন্নত করা হবে। বিশেষ করে দুর্গম পাহাড়ি জনপদের দরিদ্র জনগোষ্ঠীর অপুষ্টিতে ভোগা শিশুদের জীবন রক্ষায় এ উদ্যোগ প্রশংসনীয়।”
আয়োজকরা জানান, পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে জরুরি ও জীবনরক্ষাকারী স্বাস্থ্য ও পুষ্টিসেবা পৌঁছে দেওয়াই এ প্রকল্পের মূল লক্ষ্য। নতুন এসব আধুনিক সরঞ্জাম ব্যবহারের ফলে হাসপাতালে ভর্তি হওয়া অপুষ্ট শিশুদের চিকিৎসা, পরিচর্যা ও খাদ্য ব্যবস্থাপনা আরও গতিশীল ও সুসংহত হবে।
সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন—তহ্জিংডংয়ের বান্দরবান জেলা প্রকল্প সমন্বয়কারী এস এম জাফরুল্লাহ, হেলেন কেলার ইন্টারন্যাশনালের নিউট্রিশন স্পেশালিস্ট ডা. ম্রায়ইপ্রু মারমা (পিংকি), লজিস্টিকস অ্যান্ড প্রকিউরমেন্ট কর্মকর্তা মো. সাইফুল ইসলামসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
জাতীয় | ৯ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ৯ সেপ্টেম্বর, ২০২৬
রাজবাড়ী | ৯ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৯ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।