ফরিদপুর নিউমার্কেটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: কারেন্ট জাল বিক্রির দায়ে ‘জনতা স্টোর’কে জরিমানা

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
৯ সেপ্টেম্বর, ২০২৬ ৩:১২ পিএম
শেয়ার করুন:
ফরিদপুর নিউমার্কেটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: কারেন্ট জাল বিক্রির দায়ে ‘জনতা স্টোর’কে জরিমানা

ফরিদপুর শহরের নিউমার্কেট এলাকায় নিষিদ্ধ কারেন্ট জাল মজুত ও বিক্রির দায়ে ‘জনতা স্টোর’ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (আজ) রাত সাড়ে ৮টার দিকে জেলা প্রশাসন ও র‍্যাবের যৌথ উদ্যোগে নিউমার্কেটের জনতা স্টোরে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন ফরিদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব রহমান আকাশ এবং র‍্যাবের কোম্পানি কমান্ডার ফারহান। এ সময় সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নিউমার্কেটের জনতা স্টোরে অবৈধ কারেন্ট জাল বিক্রি করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। তল্লাশিকালে নিষিদ্ধ কারেন্ট জালের সন্ধান পাওয়ায় মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে দোকান মালিককে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। 

অভিযান পরিচালনাকারী কর্তৃপক্ষ জানায়, দেশীয় মৎস্যসম্পদ রক্ষায় নিষিদ্ধ কারেন্ট জালের ব্যবহার, মজুত ও বিপণন সম্পূর্ণ দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে অবৈধ জালের বিরুদ্ধে এ ধরনের নজরদারি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।