এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
গ্রীষ্মের রসালো ও সুমিষ্ট ফল লিচু। তীব্র দাবদাহে যখন জনজীবন অতিষ্ঠ, তখন স্বস্তি ও তৃপ্তির অন্যতম মাধ্যম এই লিচু। তবে ফরিদপুরের বাজারে লিচুর দাম এখন সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। চড়া দামের কারণে ইচ্ছা থাকলেও অনেক পরিবার প্রিয় এই মৌসুমী ফলের স্বাদ নিতে পারছেন না।
সম্প্রতি শহরের আলিমুজ্জামান ও বেইলি ব্রিজ সংলগ্ন হাজী শরীয়তুল্লাহ বাজারসহ আশপাশের এলাকা ঘুরে দেখা গেছে, লিচুর দামে রীতিমতো অস্বস্তি বিরাজ করছে। বাজারে নিম্নমানের লিচু প্রতি ১০০ পিস বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকায়। অন্যদিকে, ভালো মানের লিচুর জন্য ক্রেতাদের গুনতে হচ্ছে ৩৫০ থেকে ৫০০ টাকা পর্যন্ত।
লিচুর এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা। বাজারে লিচু কিনতে আসা কয়েকজন মধ্যবিত্ত ক্রেতা জানান, পরিবারের সদস্যদের জন্য শখ করে লিচু কিনতে এসে হিমশিম খেতে হচ্ছে। যেভাবে দাম বেড়েছে, তাতে সাধারণ মানুষের পক্ষে পরিবারের চাহিদা মেটানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
এদিকে, চড়া দামের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ব্যবসায়ীরা দায় চাপাচ্ছেন পরিবহন ও সরবরাহ সংকটের ওপর। বিক্রেতাদের দাবি, স্থানীয় বাজারে পর্যাপ্ত লিচু নেই। চাহিদার জোগান দিতে তাদের ঈশ্বরদীসহ বিভিন্ন এলাকা থেকে লিচু সংগ্রহ করতে হচ্ছে। পরিবহন খরচ ও আড়ত থেকে উচ্চমূল্যে লিচু কিনতে হওয়ায় খুচরা বাজারে এর প্রভাব পড়ছে।
ব্যবসায়ীরা আরও জানান, বর্তমানে বাজারে লিচুর সরবরাহ বেশ কম। এই পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত দাম কমার কোনো লক্ষণ নেই।
মৌসুমের শুরুতে লিচুর এমন চড়া দামে হতাশ নিম্ন ও মধ্যবিত্তরা। পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করে বাজার স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল। অন্যথায়, সাধারণ মানুষের বড় একটি অংশ এবার লিচুর স্বাদ থেকে বঞ্চিতই থেকে যাবে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৬ আগস্ট, ২০২৬
নেত্রকোনা | ২৬ আগস্ট, ২০২৬
মাগুরা | ২৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।