এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পবিত্র রমজান মাস উপলক্ষে ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ৮৪টি মাদ্রাসার মাঝে ১৭৬ কেজি সৌদি খেজুর বিতরণ করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) দুপুরে উপজেলা ত্রাণ কার্যালয়ের উদ্যোগে এসব খেজুর বিতরণ করা হয়।
ত্রাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় আয়োজিত এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হক তানিয়া।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাহাবুব আলী মিয়া, ইলিয়াস হোসেন এবং সুরুজ মিয়াসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বিতরণ কার্যক্রম শেষে প্রতিটি মাদ্রাসার প্রধানগণ উপস্থিত থেকে তাদের নির্ধারিত খেজুর সংগ্রহ করেন। সংশ্লিষ্টরা জানান, পবিত্র রমজানে মাদ্রাসার শিক্ষার্থীদের ইফতারের সুবিধার্থে সরকারিভাবে এই খেজুর সরবরাহ করা হয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।