এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদাহ ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম (এমপি)।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। এছাড়া অনুষ্ঠানে ফরিদপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, টেকসই উন্নয়ন ও কৃষিভিত্তিক অর্থনীতিকে গতিশীল করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। এই খাল খনন কর্মসূচি বাস্তবায়নের ফলে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন হবে, যা স্থানীয় কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে। সেই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষায়ও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, সরকারের বিশেষ উদ্যোগের অংশ হিসেবে দেশজুড়ে এই খাল খনন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। মঙ্গলবার সারাদেশে একযোগে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে খালগুলো ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন ব্যবস্থা অচল হয়ে পড়েছিল। এর ফলে প্রতি বছর বর্ষা মৌসুমে তারা চরম ভোগান্তিতে পড়তেন। খাল খননের এই উদ্যোগে স্থানীয় কৃষকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা মনে করছেন, এই কার্যক্রমের ফলে কৃষি ও জনজীবনে দীর্ঘমেয়াদী ইতিবাচক পরিবর্তন আসবে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
পটুয়াখালী | ৫ আগস্ট, ২০২৬
জাতীয় | ৫ আগস্ট, ২০২৬
মুন্সীগঞ্জ | ৫ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ৫ আগস্ট, ২০২৬
মুন্সীগঞ্জ | ৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।