এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সালথায় যুবদল নেতা হাসান আশরাফের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ মার্চ) উপজেলার আটঘর ইউনিয়নের কিত্তা গ্রামে তার নিজ বাড়িতে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আসাদ মাতুব্বর, সালথা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহিন মাতুব্বর, আটঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান মিঠু, বিএনপি নেতা আব্দুর রব মাতুব্বর, যুবদল নেতা এনায়েত হোসেন, গণঅধিকার পরিষদ ফরিদপুর জেলা শাখার অর্থ সম্পাদক ফিরোজ শেখসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
এসময় দেশ ও জাতির কল্যাণ, শান্তি-সমৃদ্ধি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
ইফতার মাহফিলে আটঘর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে শত শত ধর্মপ্রাণ মুসল্লি ও স্থানীয় বাসিন্দা অংশগ্রহণ করেন। আয়োজক যুবদল নেতা হাসান আশরাফ আগত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন সামাজিক ও ধর্মীয় আয়োজন অব্যাহত রাখার আশা ব্যক্ত করেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা | ৪ আগস্ট, ২০২৬
ইসলাম | ৪ আগস্ট, ২০২৬
বিনোদন | ৪ আগস্ট, ২০২৬
ক্রিকেট | ৪ আগস্ট, ২০২৬
ঢাকা | ৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।