এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সালথা উপজেলায় পাটচাষিদের মাঝে বিনামূল্যে পাটবীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) দুপুর ১টায় উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর, সালথা এর আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (২য় সংশোধিত)” প্রকল্পের আওতায় তালিকাভুক্ত পাটচাষিদের মাঝে এই পাটবীজ বিতরণ করা হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাটবীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম। এ সময় প্রথম পর্যায়ে উপজেলার ১ হাজার ৩শত পাটচাষির মাঝে বিনামূল্যে পাটবীজ বিতরণ করা হয়।
এ বিষয়ে উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল বারী জানান, সালথা উপজেলার ৮টি ইউনিয়নে মোট ৩ হাজার তালিকাভুক্ত পাটচাষি রয়েছেন। এর মধ্যে আজ ১ হাজার ৩শত চাষির মাঝে পাটবীজ বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে অবশিষ্ট ১ হাজার ৭শত চাষির মাঝেও বিনামূল্যে পাটবীজ বিতরণ করা হবে। তিনি আরও বলেন, এই কর্মসূচির মাধ্যমে পাটচাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাবে এবং কৃষকরা অধিক ফলন পেতে উৎসাহিত হবেন।
মার্চ ২৫, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।