এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কক্সবাজারের টেকনাফে মানবপাচারবিরোধী যৌথ বাহিনীর অভিযানে দায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ হয়ে নিহত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য মো. তিতাস শেখের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম এমপি।
আজ এক শোকবার্তায় শামা ওবায়েদ বলেন, “ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামের বীর সন্তান তিতাস শেখ দেশের শান্তিশৃঙ্খলা ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছেন। মাতৃভূমির সেবায় তাঁর এই অসামান্য আত্মত্যাগ জাতি চিরকাল বিনম্র শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”
শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত বাবা আফজাল শেখসহ পরিবারের সকল সদস্য, আত্মীয়স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তিনি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন, শোকাহত পরিবার যেন এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার মতো ধৈর্য ও শক্তি লাভ করে।
উল্লেখ্য, সম্প্রতি টেকনাফে মানবপাচারকারীদের বিরুদ্ধে পরিচালিত যৌথ অভিযানে কর্তব্যরত অবস্থায় তিতাস শেখ গুলিবিদ্ধ হন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৫ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।