সাবেক মন্ত্রী কামাল ইবনে ইউসুফের ভাই খালেদ ইবনে ইউসুফ আর নেই

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
৬ নভেম্বর, ২০২৬ ৪:২২ পিএম
শেয়ার করুন:
সাবেক মন্ত্রী কামাল ইবনে ইউসুফের ভাই খালেদ ইবনে ইউসুফ আর নেই

ফরিদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের ছোট ভাই চৌধুরী খালেদ ইবনে ইউসুফ আর নেই। 

আজ শুক্রবার (৬ নভেম্বর) ভোর ৪টা ১৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ শুক্রবার বাদ জুমা রাজধানীর বনানী ওল্ড ডিওএইচএস জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

মরহুম চৌধুরী খালেদ ইবনে ইউসুফ ফরিদপুরের ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সদস্য এবং ফরিদপুর-৩ আসনের রাজনীতিবিদ নায়াব ইউসুফের চাচা। 

তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।