এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুর শহরের ঐতিহ্যবাহী নীলটুলী সার্বজনীন দুর্গাপূজা মন্দির পরিদর্শন করেছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
রবিবার রাতে মহা সপ্তমীর আনুষ্ঠানিকতা চলাকালে তিনি মন্দির প্রাঙ্গণে উপস্থিত হয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এর আগে মন্দিরে পৌঁছালে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় আয়োজক কমিটির পক্ষ থেকে আগামী দিনগুলোতে তাঁর সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়।
পরিদর্শনকালে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ তাবরীজ এবং বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) জেলা শাখার সাধারণ সম্পাদক শ্যামল কর্মকার।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সদস্যসচিব এ কে কিবরিয়া স্বপন, বিএনপি নেতা রেজাউল করিম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিনাল, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিধান সাহা এবং স্বেচ্ছাসেবক দল নেতা শাহরিয়ার হোসেন সিঁথিল।
এছাড়াও বিশিষ্ট ব্যবসায়ী শংকর দত্ত, বাবুরাম কর্মকার, নির্মল কুমার নন্দী, নন্দকুমার বড়াল, দীপক কুমার আঢ্যসহ নীলটুলী স্বর্ণপট্টির ব্যবসায়ী, স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অক্টোবর ২৫, ২০২৫
মার্চ ৪, ২০২৬
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
মাগুরা | ১৯ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৯ অক্টোবর, ২০২৬
রাজনীতি | ১৯ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।